
ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে একটি চুক্তির প্রায় চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে রয়টার্স খবরটি দিয়েছে।
সৌদি শহর ধাহরানে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত করা হচ্ছে।
মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তার ব্যাপারে ওয়াশিংটন ও রিয়াদ একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার খুব কাছে পৌঁছেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। তবে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে সৌদি-ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকীকরণ চুক্তির বাস্তবায়নকে ধরা হয় ব্যাপক আকারের দর কষাকষির ক্ষেত্র হিসেবে। সেটি এখনো রয়ে গেছে নাগালের বাইরে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি নির্ভরযোগ্য উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তা, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।
গত শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছিল যে, জ্যাক সুলিভান গাজাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন এবং অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের প্রচেষ্টা চালাবেন।
সাধারণত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যেই পারমাণবিক চুক্তি করা হয়ে থাকে। সে হিসাবে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের পারমাণবিক চুক্তি করার ব্যাপারে তীব্র আকাঙ্ক্ষা থাকার কথা নয়। তবে একটি উচ্চাভিলাষী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যথেষ্ট পরিমাণ নবায়নযোগ্য শক্তি তৈরি এবং কার্বন নির্গমন কমাতে চাইছে সৌদি আরব।
তবে সমালোচকেরা বলছেন, কখনো পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রয়োজন দেখা দিলে যাতে সহজে সেই লক্ষ্য অর্জন করা যায়, তা নিশ্চিত করতে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে ওয়াশিংটনের দাবি, চুক্তিতে বিষয়টি প্রতিহত করার জন্য শর্ত থাকছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে
ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
১২ ঘণ্টা আগে
কলকাতার এক চিরাচরিত সকাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালাতে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা-কর্মীরা। তেমনই প্রচারে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি।
১৬ ঘণ্টা আগে