রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিখোঁজের ৪ দিন পর হাত বাঁধা অবস্থায় উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম নয়ন (২০)। ওই যুবক ব্যাটারি চালিত অটোরিকশা চালাত।
আজ শনিবার দুপুড় ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, ‘শনিবার দুপুরে খবর পেয়ে যাত্রাবাড়ী থানাধীন একটি প্রজেক্টের ভেতরে বাউন্ডারি দেওয়া প্লটের মধ্যে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই যুবকের হাত রশি দিয়ে আর কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় ছিল। মৃতদেহটি কিছুটা পচে গেছে ও পোকা ধরেছে। পরে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে তার পরিচয় পাওয়া যায়। সে ব্যাটারি চালিত রিকশা চালাইত।
নিহত নয়নের মা রিনা আক্তার জানান, নয়নের বাবার নাম মো. বাবুল। তাদের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কেবলনগর গ্রামে। বর্তমান যাত্রাবাড়ীর শেখদি এলাকায় থাকেন তারা। ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে নয়নের। ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাইত সে।
তিনি আরও জানান, গত ১৪ মে দুপুরে রিকশা চালানোর কথা বলে বাসা থেকে বের হয় নয়ন। ওদিন রাতে সে আর বাসায় ফেরেনি। তার সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকায় যোগাযোগ করাও সম্ভব হয়নি। পরের দিনদুপুরে রিকশার মালিক তাদের খবর দেন, মুগদায় নদীর পার থেকে নয়নের রিকশাটি পাওয়া গেছে। তবে নয়নকে পাওয়া যায়নি। আর রিকশার ব্যাটারি ও কিছু সরঞ্জামাদিও পাওয়া যায়নি। তখন স্বজনরা থানায় যোগাযোগ করেন।
১৬ মে নিখোঁজের বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন। সবশেষ আজ দুপুরে পুলিশের মাধ্যমে তার মরদেহ উদ্ধারের খবর পান স্বজনরা। পরে থানায় গিয়ে নয়নের মরদেহ শনাক্ত করেন।
মায়ের অভিযোগ, নিখোঁজের ১ সপ্তাহ আগে মৃধাবাড়ি-শনিরআখড়া রোডে ইজি বাইকের চালকদের সঙ্গে নয়নের একটি মারামারির ঘটনা ঘটেছিল। আজ মরদেহ উদ্ধারের পর নয়নের দুই বন্ধু আলআমিন ও সাব্বিরের কাছ থেকে সেই মারামারির ঘটনা জানতে পেরেছেন তিনি। তাদের সন্দেহ, সেই মারামারির ঘটনার জের ধরেই নয়নকে খুন করা হয়ে থাকতে পারে।

শিবচর উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজ শুরু হয় ৬ মাস আগে। কিন্তু শুরু থেকেই নির্মাণ কাজে ধীরগতি দেখা যাচ্ছে। নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার ছাড়াও মাটির উপর কলা....
১২ মিনিট আগে
বরগুনার তালতলী উপজেলার ৯টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সদস্য ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু ও তাঁর লোকজন খালগুলো খনন করছেন। দায়সারা খনন করে খালের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে; যাতে খাল খননের অনিয়ম ধরা না পড়ে।
৬ ঘণ্টা আগে
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। সোনালি মুকুলে ভরে উঠেছে আমবাগানগুলো। তবে আবহাওয়া বিরূপ হলে আমের ফলন কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে বাগান চাষে বাড়ছে উৎপাদন খরচ। তাই আম বিক্রি করে উৎপাদন খরচ উঠিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোকান ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে ফুটপাত ছাড়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (মো. আবুল হাসনাত)। নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলকারীদর গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই আলটিমেটাম দিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে