কাঁচামাল বহনকারী পিকআপ ভ্যানে কৌশলে পাচারের সময় প্রায় ৪ হাজার পিস মাদক বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা দল। পিকআপটি রংপুর থেকে বগুড়ার দিকে আসছিল। এ সময় আবু বক্কর ও আল আমিন ওরফে শামীম নামের দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ মে) রাতে বগুড়া জেলার বাঘোপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া সদর থানাতে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, সন্দেহভাজন মিনি ট্রাকটিকে মহাসড়কে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। চালকের সিটের পেছনে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে ১৩টি কালো পলিথিনের পোটলায় বুপ্রেনরফিন যার বাণিজ্যিক নাম কুপিজেসিক ইনজেকশন। প্রতিটি পলিথিনে ২৫০ এ্যাম্পুল করে মোট ৩ হাজার ২৫০টি এ্যাম্পুল এবং অপর আরেকটি পলিথিন পোটলায় ২৫০টি ইনজেকশন পাওয়া যায়।
মামলায় উল্লেখ করা হয়, এই চালানের সঙ্গে মূল কারবারিকে না পাওয়া গেলেও গাড়িচালক আবু বক্কর ও তার সহকারী আল আমিন ওরফে শামীমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বিভাগীয় গোয়েন্দার প্রধান উপপরিচালক (ডিডি) জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের কাছে থেকে এই চালানের পেছনে কারা রয়েছেন। কোথায় থেকে আসছে তা বের করে প্রয়োজনে পরবর্তী অভিযান চালানো হবে।
তবে সূত্র বলছে, ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে বুপ্রেনরফিন ইনজেকশন, যা ভয়াবহ মাদক হিসেবে পরিচিত। তীব্র ব্যথানাশক হিসেবে এক সময় এটি ব্যবহার হলেও মাদক কারবারিরা এখন পুরোপুরি ছড়িয়ে দিচ্ছে মাদক হিসেবে। বিশেষ করে প্যাথেড্রিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তাঁরা এ মাদকটি ব্যবহার করেন।

একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
১ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১৪ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৮ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৮ দিন আগে