চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরের পর মিলটন সমাদ্দারকে চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মাইতুল আলম কারাগারে আটক রাখার প্রার্থনা করেন।
অন্যদিকে মিল্টনের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত রোববার তাকে এই মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম মানব পাচার আইনের মামলায় মিল্টনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২ মে মিল্টনকে জাল মৃত্যু সনদ ইস্যু করার মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে ১ মে সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে আটক করে পুলিশ। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পরে বৃহস্পতিবার ভোররাতে প্রতারণার আশ্রয় নিয়ে জালজালিয়াতির মাধ্যমে মৃত্যুর সনদ তৈরি করে খাঁটি হিসেবে ব্যবহার করার অপরাধে ডিবির এসআই মো. কামাল পাশা মিরপুর থানায় মামলা দায়ের করেন।
মামলায় মিল্টন সমাদ্দারের সহযোগী হিসেবে কিশোর বালাকে আসামি করা হয়। মামলায় কিশোর বালাকে পলাতক দেখানো হয়েছে।
মিল্টনকে আটকের পর ২ মে জালজালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরি করার অভিযোগে মামলা দায়ের ছাড়াও মানব পাচার এবং বেআইনিভাবে অন্যকে আটক রেখে খুনের চেষ্টার অভিযোগে আরও দুইটি মামলা মিরপুর থানায় দায়ের হয়।
মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা মামলার বাদী এম রাকিব। তিনি মামলায় উল্লেখ করেছেন, ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে দুই বছরের এক শিশুকে পড়ে থাকতে দেখেন তিনি। তখন শেরে বাংলা নগর থানায় বিষয়টি জানান। কিন্তু থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে ফোন করলে মিল্টন সমাদ্দার ওই শিশুকে সেখান থেকে নিয়ে যান।
বাদী এম রাকিব এজাহারে আরও উল্লেখ করেন যে, তিনি অভিভাবক হয়ে মিল্টন সমাদ্দারকে ১০ হাজার টাকা দেন এবং শিশুটিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে ভর্তি করান। এরপর মিল্টন সমাদ্দার রাকিবকে জানান, আদালতের মাধ্যমে শিশুটিকে দত্তক নেওয়া যাবে।
এজাহারে বাদী আরও উল্লেখ্য করেন, ২০২১ সালের কোনো একদিন মিল্টন ফোন করে তাকে জানান, আমি (রাকিব) যেন ওই প্রতিষ্ঠানে আর না যাই এবং শিশুটির খোঁজ খবর না নেই।
এরপর আরও বেশ কয়েকজন ফোন করে বাদীকে হুমকি ও ভয়ভীতি দেখান। প্রাণভয়ে বাদী আর সেখানে যাননি। সম্প্রতি একটি খবর চোখে আসার পর গত ২৪ এপ্রিল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যান বাদী। কিন্তু শিশুটিকে সেখানে পাওয়া যায়নি।
শিশুটি কোথায় আছে, সে ব্যাপারেও তাদের কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি। বাদীর অভিযোগ, ২০২১ সালের যেকোনও সময় শিশুটিকে পাচার করা হয়েছে।
আরও পড়ুন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা এলাকায় ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের পুরোনো মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এই আকর্ষণীয় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে পুরো মাঠজুড়ে ছিল ক্রীড়ামোদী দর্শক, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুবসমাজের উপস্থিতি।
৪ মিনিট আগে
গতকাল ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখেন। পরে তানিয়া পানি পরিষ্কার করতে বললে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুলতানা সৌদি আরব প্রবাসী ভাই ইমনকে বিষয়টি জানান। ইমন গতকালই দেশে ফিরেছেন। আজ বিকেলে ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন-‘আমিও মরব, তোদেরকেও মারব’।
৬ মিনিট আগে
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২২ মিনিট আগে