হঠাৎই ছন্দ হারিয়ে মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছিলেন। চেন্নাই সুপার কিংসও টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ১ম চারের বাইরে চলে গিয়েছিল। অবশেষে আজ ছন্দে ফিরলেন মোস্তাফিজ। কৃপণ বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। ঘরের মাঠ চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে স্বস্তির জয় পেল চেন্নাই।
এবারের আইপিএলে এরই মধ্যে তিনবার আড়াইশ পেরোনো হায়দরাবাদ আজ পায় ২১৩ রানের লক্ষ্য৷ চেন্নাইয়ের ৭৮ রানের জয়ই বলে দিচ্ছে, হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ কীভাবে ধসে গিয়েছে। ২ উইকেট নিয়ে হায়দরাবাদের ইনিংসের ইতি টানেন ফিজ।এই জয়ে পয়েন্ট টেবিলে এক লাফে ছয় থেকে তিনে উঠে এল চেন্নাই। ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ।
হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝোড়ো শুরুর ইঙ্গিত দেন। প্রথম ১০ বলেই দলটি করে ফেলে ২১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন তুষার দেশপান্ডে। ওভারের পঞ্চম বলে নিয়েছেন হেডের উইকেট। পরের বলে ফেরান আনমোলপ্রীত সিংকে।
নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে দেশপান্ডে নিয়েছেন হায়দরাবাদের আরেক বিধ্বংসী ওপেনার অভিষেককে ফিরিয়েছেন। দেশপান্ডের বিধ্বংসী বোলিংয়ে হায়দরাবাদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ৩ উইকেটে ৪০ রান। রিকোয়ার্ড রানরেটে শুরুতে এগোতে থাকলেও পরে সেটা আর ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদের স্কোর হয়ে যায় ১৮ ওভারে ৮ উইকেটে ১২৮ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফিজকে চার মারেন শাহবাজ আহমেদ। পরের বলে আবারও তুলে মারতে যান শাহবাজ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন ড্যারিল মিচেল। ম্যাচে এটা তাঁর পঞ্চম ক্যাচ৷ একই ওভারের পঞ্চম বলে উনাদকাটকে ফেরান মোস্তাফিজ। মঈন আলী ক্যাচ ধরলে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন মার্করাম।২.৫ ওভার বোলিং করে ১৯ রানে ফিজ নেন ২ উইকেট। চেন্নাইয়ের সেরা বোলার দেশপান্ডে ৩ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই অধিনায়ক ২ রানের জন্য আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেন। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন মিচেল। ২০ ওভারে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই।
আরও পড়ুন—

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১২ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২১ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে