
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে গত পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে শাস্তির কথা নিশ্চিত করেছে।ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে উইন্ডিজ ক্রিকেটারদের। মাঠের আম্পায়ার জয়রামন মাদানাগোপাল ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা এই অভিযোগ আনেন। ম্যাচ রেফারি প্রকাশ ভাট শাস্তি দিয়েছেন দুই দলকে।
নির্ধারিত সময়ের চেয়ে গত পরশু নিউ চন্ডীগড়ে তৃতীয় ওয়ানডেতে ভারত চার ওভার কম করেছিল। ওয়েস্ট ইন্ডিজের দুই ওভার ঘাটতি ছিল। প্রত্যেক ওভার কম করার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে আইসিসিতে। শুবমান গিল ও শাই হোপ দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে শেষ হতে ৯ ঘণ্টারও বেশি সময় লেগেছে। ৭০৩ রানের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৫ উইকেটে। হোপের ২১তম ওয়ানডে সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখে জয় পেয়েছে উইন্ডিজ। এটা ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়। ১৪৩ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হোপ।
গিল ৩৩৬ রান করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছেন সিরিজসেরা। করেছেন দুই সেঞ্চুরি। যার মধ্যে রয়েছে একটা ডাবল সেঞ্চুরিও। ভারত-ওয়েস্ট ইন্ডিজ এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এই সিরিজেও ক্যারিবীয়দের নেতৃত্বে থাকছেন হোপ। লক্ষ্ণৌতে আগামীকাল হবে প্রথম টি-টোয়েন্টি।

ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১৯ মিনিট আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
৪৩ মিনিট আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে