চীনের সরকারি আদেশ অনুযায়ী দেশটির অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপ সরিয়ে নিল অ্যাপল। জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের সরকার। দুটি অ্যাপই টেক জায়ান্ট মেটার মালিকানাধীন।
সংবাদ সংস্থা রয়টার্সের মতে, আজ শুক্রবার সকাল পর্যন্ত মেটার অন্যান্য অ্যাপ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারকে চীনের অ্যাপ স্টোরে দেখা গেছে। ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) অ্যাপকেও চীনের অ্যাপল স্টোরে দেখতে পাওয়া যায়।
রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে অ্যাপল বলে, ‘চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে চীনের অ্যাপ স্টোর থেকে অ্যাপগুলোকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কিছু নিয়ে দ্বিমত পোষণ করলেও আমরা যেসব দেশে ব্যবসা করি, সেসব দেশের আইন মানতে বাধ্য।’
তবে হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের কোনো বিষয় জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে তা স্পষ্ট নয়। মেটা ও চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি।
আইফোন নির্মাতা বলেছে, অন্যান্য দেশের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস ডাউনলোড করা যাবে।
চীনের ব্যবহারকারীরাও অন্যান্য দেশের অ্যাপল স্টোর থেকে অ্যাপগুলো ব্যবহার করতে পারবে। এ জন্য চীনের বাইরে অন্য দেশে একটি আইক্লাউড অ্যাকাউন্ট প্রয়োজন।
চীনের প্রযুক্তি শিল্পের কিছু বিশেষজ্ঞ বলেন, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের ওপর এই সরকারি আদেশের সঙ্গে গত আগস্টে চালু হওয়া চীনের নতুন একটি আইনের সম্পর্ক থাকতে পারে। এই আইন অনুযায়ী চীনের সমস্ত অ্যাপের সরকারি নিবন্ধন থাকতে হবে। আর তা না হলে অ্যাপগুলো সরিয়ে ফেলা হতে পারে।
মার্চ পর্যন্ত কোম্পানিগুলোকে অ্যাপ নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। আর এই আইন ১ এপ্রিল থেকে কার্যকর হয়।
এর আগেও চীনের স্টোর থেকে অ্যাপ সরিয়েছে অ্যাপল। চীনের স্থানীয় আইন ভঙ্গ করায় ২০১৭ সালে দ্য নিউইয়র্ক টাইমস অ্যাপও সরিয়ে ফেলা হয়।
গত বছর জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন নতুন নিয়ম তৈরি করে বেইজিং। সে সময় চ্যাটজিপিটির মতো বেশ কয়েকটি অ্যাপ সরিয়ে ফেলে অ্যাপল।
হোয়াটসঅ্যাপ ও থ্রেডস সরিয়ে ফেলার বিষয়টি সর্বপ্রথম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তুলে ধরা হয়।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
২ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৩ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৩ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৩ দিন আগে