
উপজেলা নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় এক চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের পর মারধরের ঘটনায় অপর চেয়ারম্যান প্রার্থী মো. লুৎফুল হাবিবকে আগামী সোমবার নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্বাচন কমিশন ঘটনার ‘প্রাথমিক সত্যতা’ পেয়ে এ তলব করেছে বলে জানা গেছে।
এর আগে নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে সোমবার বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক। কয়েক ঘণ্টা পর তাঁকে বাড়ির সামনে ফেলে যায় তারা। ওই প্রার্থীকে মারধরের ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার জন্য চেয়ারম্যান পদের আরেক প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও তাঁর সমর্থকদের দায়ী করেছে ভুক্তভোগী দেলোয়ার হোসেনের পরিবার। রুবেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের শ্যালক।
গত মঙ্গলবার দেলোয়ার হোসেন ও লুৎফুল হাবিব রুবেলের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়েছে। এরপরই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইতিমধ্যে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন।
ইসির চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থা থেকে প্রতিবেদন পাওয়া গেছে। এ ছাড়া জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচিত্র বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন ও গণমাধ্যমে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে।
এমন ঘটনার জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল বা আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাবসহ নির্বাচন কমিশনে ২২ এপ্রিল বিকেল ৪টা ১০ মিনিটে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ইসি সিদ্ধান্ত দিয়েছে।
উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ১৫০ উপজেলার ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
২ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৩ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৬ ঘণ্টা আগে