ইসরায়েলে আক্রমণের সব লক্ষ্যই অর্জিত হয়েছে। দেশটিতে আর হামলা চালানো হবে না। এমনটাই জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, গতকাল শনিবার রাতে ইরান যেসব লক্ষ্য নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল, তা অর্জিত হয়েছে।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে।
জবাবে গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
এই হামলাকে সফল বলে আখ্যা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেনারেল বাঘেরি বলেছেন, ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ...গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সফলভাবে শেষ হয়েছে এবং এর সব লক্ষ্য অর্জন করেছে।’
ইসরায়েলে আর হামলার পরিকল্পনা নেই উল্লেখ করে ইরানের এই শীর্ষ জেনারেল আরও বলেন, ‘আমরা এই অপারেশনটিকে সম্পূর্ণ হিসেবে দেখছি এবং এই অপারেশন আমাদের মতে শেষ হয়েছে। আমাদের এই অপারেশন চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই।’ এ সময় ইসরায়েলকে পাল্টা প্রতিক্রিয়া না দেখাতে সতর্ক করে মোহাম্মদ বাঘেরি বলেন, ‘এতে অনেক বড় প্রতিক্রিয়া হবে।’
আরও পড়ুন:

ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে গত ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
২৪ মিনিট আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
১ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, মিনাব ও লামের্দে শিশু হত্যাসহ ইরানের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের ঘটনাগুলো দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন—দ্বিতীয় ও তৃতীয় আরোপিত যুদ্ধে ইরানি জনগণের ওপর...
৩ ঘণ্টা আগে