
ইসরায়েলকে সহায়তা করলে সেই দেশের বিরুদ্ধেও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইসরায়েলকে ইরান আক্রমণের জন্য কোনো দেশ তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিলে তারা ইরানের কাছ থেকে কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে মন্ত্রী আশতিয়ানির বরাত দিয়ে বলা হয়েছে, যেকোনো দেশ ইরানে হামলার জন্য ইসরায়েলের জন্য তার আকাশসীমা বা ভূমি উন্মুক্ত করলে তারা আমাদের পক্ষ থেকে নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া পাবে।
এদিকে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যারেজ উৎক্ষেপণ করেছে ইরান। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে ইরনা এ তথ্য দিলেও কোনো স্বাধীন সূত্র এটি নিশ্চিত করেনি।
এদিকে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দেশের আকাশসীমায় পৌঁছানোর আগেই ইরানের ড্রোনগুলো আটকানোর চেষ্টা করছে। ইসরায়েল ধারণা করছে, ইরান সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশিসংখ্যক ড্রোন উৎক্ষেপণ করতে পারে। সেই সঙ্গে অন্যান্য কৌশলও ব্যবহার করবে।

বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রভাবিত করা এবং পুলিশের চূড়ান্ত নথি থেকে নিজের নাম কাটার উদ্দেশ্যে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ৯০ হাজার অস্ট্রেলীয় ডলার ঘুষ দিয়েছেন এক ব্যক্তি। এমন অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ায় ৫১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ মিনিট আগে
ভারতে সাবান, শ্যাম্পু, টুথপেস্টসহ বিভিন্ন প্রসাধনী ও ব্যবহার্য পণ্যের প্যাকেটে এখন থেকে পণ্যটি নিরামিষ না আমিষ উৎসের তা উল্লেখ করতে হবে। নতুন নিয়মে এ ধরনের পণ্যের প্যাকেজিংয়ে নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করা বাধ্যতামূলক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
১৮ মিনিট আগে
জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে নিখোঁজ ছয়জনের সন্ধানে মঙ্গলবারও উদ্ধার অভিযান চলছিল। টোকিওর কাছের চিবা প্রিফেকচারে বিকেল পর্যন্ত ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল।
৩৭ মিনিট আগে
চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
২ ঘণ্টা আগে