সিরিয়ার ইরানি দূতাবাসে হামলায় শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়েছিল তেহরান। বিষয়টি নিয়ে অনেক জল্পনা-কল্পনার পর নজিরবিহীনভাবে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেই সঙ্গে দেশটিতে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে ইয়েমেন ও লেবানন থেকেও।
বার্তা সংস্থা এএফপির পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি একাধিক ড্রোন হামলা চালিয়েছে। নিরাপত্তাবিষয়ক বেসরকারি সংস্থা অ্যামব্রে জানিয়েছে, ইরানের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছে।
অ্যামব্রে এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র ড্রোনের সাহায্যে ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই ড্রোনগুলো ইরানের সঙ্গে সমন্বয় করে পাঠানো হয়েছিল।’ অ্যামব্রে জানিয়েছে, প্রাথমিকভাবে তাঁরা মূল্যায়ন করেছে হুতিরা ‘ইসরায়েলি বন্দরগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে।’
এদিকে একই সময়ে লেবাননভিত্তিক ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহও সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া ইসরায়েলি ভূখণ্ড গোলান মালভূমি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। ইরান ইসরায়েলের দিকে হামলা শুরুর ঘণ্টাখানেক পর হিজবুল্লাহ এই হামলা চালায়।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিতভাবে ইসরায়েলের সঙ্গে আন্তসীমান্ত লড়াই চালিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা গোলান মালভূমিতে তিনটি ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।
এর আগে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হয়। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে।
জবাবে গতকাল শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান।
আইডিএফ বলেছিল, একঝাঁক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ড্রোনগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ইরান ১০০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে। এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রভাবিত করা এবং পুলিশের চূড়ান্ত নথি থেকে নিজের নাম কাটার উদ্দেশ্যে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ৯০ হাজার অস্ট্রেলীয় ডলার ঘুষ দিয়েছেন এক ব্যক্তি। এমন অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ায় ৫১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ মিনিট আগে
ভারতে সাবান, শ্যাম্পু, টুথপেস্টসহ বিভিন্ন প্রসাধনী ও ব্যবহার্য পণ্যের প্যাকেটে এখন থেকে পণ্যটি নিরামিষ না আমিষ উৎসের তা উল্লেখ করতে হবে। নতুন নিয়মে এ ধরনের পণ্যের প্যাকেজিংয়ে নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করা বাধ্যতামূলক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
১৮ মিনিট আগে
জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে নিখোঁজ ছয়জনের সন্ধানে মঙ্গলবারও উদ্ধার অভিযান চলছিল। টোকিওর কাছের চিবা প্রিফেকচারে বিকেল পর্যন্ত ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল।
৩৭ মিনিট আগে
চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
২ ঘণ্টা আগে