যশোরের মনিরামপুরে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অপর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে লাশ হয়ে ফিরেছেন রাকিবুল ইসলাম রাব্বি (২২)। তিনি একজন সেনাসদস্য।
আজ বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে যশোর-চুকনগর সড়কের বেগারিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় অপর মোটরসাইকেলে থাকা এক নারী ও এক পুরুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ায় তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত রাকিবুল ইসলাম কুয়াদা বাজার এলাকার সাবেক সেনাসদস্য সোহরাব হোসেনের ছেলে।
বেগারিতলা বাজারের ব্যবসায়ী মাসুদ কামাল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগারিতলা বাজারের উত্তর মাথার অদূরে একটি পালসার মোটরসাইকেল রাস্তা অতিক্রম করছিল। ওই মোটরসাইকেলে চালকসহ এক নারী আরোহী ছিলেন। এ সময় কুয়াদা বাজারের দিক থেকে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে এসে রাস্তা পার হওয়া মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তার ওপর ছিটকে পড়েন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাকিবুলের মৃত্যু হয়।
রাকিবুলের প্রতিবেশী শামিম হোসেন বলেন, আড়াই থেকে তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন রাকিবুল। তিনি সর্বশেষ রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। পাঁচ দিনের ছুটিতে গতকাল বুধবার গ্রামের বাড়িতে আসেন। আজ ঈদের দিন বিকেলে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল মারা গেছেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মল্লিক বলেন, সন্ধ্যায় বেগারিতলা বাজারে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটো মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি। আমরা পৌঁছানোর আগে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
এসআই প্রসেনজিৎ আরো বলেন, হাসপাতালে নেওয়ার পর রাকিবুল নামে একজন মারা গেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

ডিএমটিসিএল জানিয়েছে, রোজাদার যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি থাকবে। তবে পানি যেন ছিটকে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল নির্ধারিত স্থানে ফেলতে হবে।
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অপহরণের দুই দিন পরও ২০ জেলের সন্ধান না পাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। এই অবস্থায় দুবলারচরের ১০ সহস্রাধিক শুঁটকিকরণ জেলে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে সাগরে মাছ ধরা বন্ধ রেখে চরে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এ দিকে মাছ ধরা বন্ধ থাকায় বন বিভাগ রাজস্ব ঘাটতির আশঙ্কায় রয়েছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে প্রায় আড়াই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের অলিগলিতে টাঙানো হয় প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। কিন্তু ভোটের ছয় দিন পরও ঝুলছে ব্যানার-ফেস্টুনগুলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রার্থী—কেউই ব্যানার সরাননি।
৯ ঘণ্টা আগে