
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র, গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ওরফে নলা কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১১টায় জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সন্ত্রাসের অভয়ারণ্য খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্ধর্ষ সন্ত্রাসীদের সঙ্গে সখ্য গড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন সন্ত্রাসী নলা কাশেম। একের পর এক খুন, ধর্ষণসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে নেতৃত্ব দেয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি মহিনুল ইসলাম আরও জানান, কাশেমের বিরুদ্ধে খুন, ডাকাতি, ধর্ষণ ও দখলবাজির ঘটনায় ১৫টি মামলা রয়েছে। তাঁকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

যাতায়াতে ভোগান্তি বলে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকেরা চরের বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য যেতে চান না। চরে না থেকে তাঁরা থাকেন জেলা শহরে। অনেক শিক্ষক আবার বিদ্যালয়ে না গিয়ে বদল (প্রক্সি) শিক্ষক দিয়ে দায়িত্ব পালন করেন।
৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। বুধবার দিবাগত গভীর রাতে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এই অভিযান চালায় র্যাব-১০।
১৬ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে চার হাজার ইয়াবাসহ সুরাইয়া আক্তার মীম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কের পশ্চিম মহেষকুড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে