
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ইয়াকুব আলী (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। ইয়াকুব আলী কামরাঙ্গীরচর লেকপাড়ে ম্যাটাডোর নামে একটি কোম্পানিতে চাকরি করতেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে। বাবার নাম আব্দুল মালেক।
গতকাল বুধবার রাত দেড়টার দিকে কোম্পানিটির হোস্টেলের টয়লেট থেকে গলাকাটা অবস্থায় ইয়াকুব আলীকে উদ্ধার করেন তাঁর সহকর্মীরা। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে আনার পর রাত ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালে ম্যাটাডোর কোম্পানির সহকারী ম্যানেজার বজলুর রহমান জানান, রাতে হোস্টেলের নিরাপত্তাকর্মীর ফোন পেয়ে ঘটনাস্থলে গলাকাটা অবস্থায় ইয়াকুব আলীকে পড়ে থাকতে দেখা যায়। অন্য কর্মচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে ইয়াকুব আলীকে মৃত ঘোষণা করা হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
তিনি আরও বলেন, ম্যাটাডোরের কারখানার পাশে কোম্পানির হোস্টেল। হোস্টেলের একটি কক্ষে ৮ জন কর্মচারী থাকেন। রাতে সবাই ডিউটিতে ছিলেন। ইয়াকুবেরও রাতে ডিউটি ছিল। অন্য কর্মচারীদের মাধ্যমে জানা গেছে, রাত ১টার দিকে ‘ভালো লাগছে না’ বলে তিনি কারখানা থেকে হোস্টেলে আসেন। এর কিছুক্ষণ পর তাঁকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, রাত ১টার দিকে ম্যাটাডোরের হোস্টেলের টয়লেট থেকে গোঙানির আওয়াজ পান কোম্পানির অন্য নিরাপত্তা কর্মীরা। পরে সেখানে ইয়াকুব আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওই টয়লেটে রক্তমাখা একটি ব্লেড পাওয়া গেছে। ইয়াকুব আলীকে কেউ হত্যা করেছে, নাকি তিনি নিজের গলা নিজেই কেটেছেন—এ বিষয়ে তদন্ত চলছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
২২ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী স্কুল রোডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে...
২৫ মিনিট আগে