
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে তিনটি ইটভাটাকে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
অভিযানে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সজিব ও বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ও কাদিরপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি সংগ্রহ, লাইসেন্স নবায়ন না করা ও পরিবেশের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে রূপালী ব্রিকসকে ৩ লাখ টাকা, হোসনা ব্রিকসকে ২ লাখ ২০ হাজার টাকা এবং দিগন্ত স্টারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১৫ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে