রাজধানীর ডেমরায় বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের পাঁচটি ইউনিট। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস আ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ডেমরার ধার্মিকপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ভলভো বাসে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে লন্ডন এক্সপ্রেসের ১২টিসহ মোট ১৪ টি বাসে আগুন লেগেছিল।
তবে কীভানে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। এই ঘটনার কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ’ধার্মিকপাড়ার এই অংশটুকু যাত্রাবাড়ী থানাধীন। আমরা কিছু বলতে পারছি না।’ যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ‘আমরা আপাতত কিছু বলতে পারছি না। ফায়ার সার্ভিস কিছু জানালে বলতে পারব।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ড. মো. হায়দার আলীকে গ্রেপ্তার এবং কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
৩ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) দুপুরে দুই উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে তঁদের মৃত্যু হয়। মারা যাওয়া তিনজনই মাঠে কাজ করছিলেন।
৬ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের ৬ ঘণ্টা পর তেঁতুলগাছের মগডাল থেকে এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৭ মিনিট আগে
রাজশাহীর কাঁকনহাট কলেজের তহবিলের ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সুজাউদ্দীন। কিন্তু এরপরও তিনি কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তনের জন্য অবৈধভাবে কলেজের প্যাড ব্যবহার করে নিজ স্বাক্ষরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন।
১০ মিনিট আগে