
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের ৬ ঘণ্টা পর তেঁতুলগাছের মগডাল থেকে এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোড়াই আনন্দবাজার এলাকার আবু সাইদের স্ত্রী সাজেদা বেগম (৪৩) মঙ্গলবার রাত ২টার দিকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ বুধবার সকালে প্রতিবেশী রাজেন্দ্র নাথের পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুলগাছের মগডালে তাঁকে দেখতে পান এলাকাবাসী। এ সময় গাছের ডালে গৃহবধূকে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখানে বসে তাঁকে কিছু খেতে দেখা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিচে নামানোর চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক নারী-পুরুষ পুকুরপাড়ে ভিড় জমান। ওই গৃহবধূ তিন সন্তানের জননী।
ওই গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, তিনি এর আগেও দুবার এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। বাঁশঝাড় ও চাগুয়া (ছাও) গাছ থেকেও উদ্ধার করা হয়েছে তাঁকে। এ ছাড়া তিনি অনেক সময় কাউকে কিছু না বলে বিভিন্ন জায়গায় চলে যান। আজও তাঁকে তেঁতুলগাছের মগডালে দেখতে পাওয়া যায়। পরে পুকুরের পানিতে লাফ দিয়ে পড়েন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রায়হান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, ‘খবর পেয়ে বুধবার সকালে আমরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করি। এ সময় ওই গৃহবধূ বিভিন্ন হুমকি দেন। পরে তিনি পানিতে লাফ দিলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।’

চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস নিয়ে সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যার অভিযোগ উঠেছে। সীমা আক্তার উপজেলার চর কুমিরা গ্রামের সৌদিপ্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে।
৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো দল বা আসনের নন বরং তিনি সারা দেশের তথা ৩০০ আসনের প্রধানমন্ত্রী। তাই আমি আমার আসনের উন্নয়নের দায়িত্ব তার হাতেই অর্পণ করেছি। তিনি সংসদের অভিভাবক হিসেবে তা গ্রহণ করেছেন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বিষয়টি দেখভাল করার দায়িত্ব দিয়েছেন।
১৫ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। চায়না দুয়ারি ও কারেন্ট জাল ক্রয়-বিক্রি ও বাজারজাত করা নিষিদ্ধ হলেও প্রশাসনের উদাসীনতায় উপজেলার সর্বত্র এ জালের ব্যবহার বেড়েই চলেছে। এতে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
৩২ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটখেত থেকে মো. সাকিব (১৮) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩৮ মিনিট আগে