
৮৭ লাখ মার্কিন ডলার আত্মসাৎ ও পাচারের অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক দুই পরিচালক রণ হক সিকদার ও রিক হক সিকদার এবং ব্যাংকটির সাবেক দুই এমডিসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পরিচালক মো. বেনজীর আহম্মদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম মামলার আসামিরা হলেন- সিকদার রিয়েল এস্টেটের মালিক ও ন্যাশন্যাল ব্যাংকের সাবেক পরিচালক রিক হক সিকদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী ও চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার (২০১৭ সালের হিসাবে) আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বধি বহির্ভূতভাবে ক্রেডিট কার্ডের লিমিটের অতিরিক্ত ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেন। ওই অর্থ হস্তান্তর/স্থানান্তর, রূপান্তর গোপনকরণের মাধ্যমে বৈধতা দানের চেষ্টা করেছে।
দ্বিতীয় মামলার আসামিরা হলেন- ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রণ হক সিকদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী ও চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল।
এই মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ক্ষমতার অপব্যবহার করে বিধি বহির্ভূতভাবে ক্রেডিট কার্ডের লিমিটের অতিরিক্ত ৬০ লাখ ৯২ হাজার ২২৫ মার্কিন ডলার বিদেশে ব্যয় করে পরে বাংলাদেশ থেকে বিদেশে অর্থপাচার করে এবং পাচার করা অর্থ হস্তান্তর/স্থানান্তর, রূপান্তর ও গোপন করার চেষ্টা করেছেন।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বগুড়ায় প্রাক্তন স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করার অভিযোগে শহর যুবদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত যুবদল নেতার নাম নুর মোহাম্মদ নিহার। তিনি বগুড়া শহর যুবদলের ২০ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর...
৪ মিনিট আগে
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে শুনানি আবার পিছিয়ে আগামী ২৮ জুন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তারিখ ধার্য ক
২০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সাততলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির নাম মো. কারিম। আজ বুধবার (৬ মে) বেলা দেড়টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘হাসান টাওয়ার-১’ নামের ভবনে এই দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১০ মে। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৭ মিনিট আগে