
লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি যুবক লিটন পারভেজের (২২) মরদেহ ফেরত দেওয়া হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে তার মরদেহ ফেরত দেয় ভারতীয় পুলিশ। বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকায় ৯২৩ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নবীকুল ইসলাম জানিয়েছিলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে দীঘলটারী পশ্চিম বর্ডার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন গরুর কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের ঘিরে ফেলেন।
গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০-২৫ জন বাংলাদেশি তাঁদের উদ্ধার করতে ভারতে প্রবেশ করেন। এ সময় গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। বাকিরা পালিয়ে ফিরলেও গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে পড়ে ছিলেন লিটন পারভেজ। পরে তাঁকে নিয়ে যান বিএসএফ সদস্যরা।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকাবৈঠকের পর মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বুধবার গভীর রাতে জাওরানী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় পুলিশ মৃত লিটনের কফিনে মোড়ানো মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কাছে ফেরত দেয়।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মৃত বাংলাদেশি যুবকের মরদেহ ভারতীয় পুলিশের কাছ থেকে বুঝে নিয়ে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশি যুবক লিটনের মৃত্যুর ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় পুলিশ মরদেহ আমাদের পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক (লাউডস্পিকার) লাগিয়ে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন অজ্ঞাত এক যুবক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক জব্দ করলেও অটোরিকশায় পালিয়ে যান যুবক।
২০ মিনিট আগে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবে ক্যাম্পাসে সক্রিয় হয়েছে একাধিক রাজনৈতিক দলের ছাত্রসংগঠন। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি শুরু হচ্ছে অভিযোগ তুলে গতকাল রোববার রাতে বিক্ষোভের পর আজ সোমবার ক্লাস...
২৮ মিনিট আগে
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার তাঁদের বহিষ্কার করা হয়।
৪৩ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন পাসপোর্টধারীদের যাতায়াত, আমদানি-রপ্তানি বাণিজ্য সংক্ষিপ্ত করেছে ভারত সরকার।
১ ঘণ্টা আগে