Ajker Patrika

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২২: ৪৩
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
রায়ের পর আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের গফুর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ জুলাই প্রতিবেশী ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন আলমগীর হোসেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ‘বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছেন। এ রায়ের মাধ্যমে সমাজে অপরাধপ্রবণতা কমবে বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত