
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জানতে চাইলে নবনিযুক্ত উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। সবাইকে সঙ্গে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়টিকে স্মার্ট ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ববিতে উপাচার্য পদ শূন্য হয়। তখন ট্রেজারার হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। গত ৮ নভেম্বর থেকে তিনি ববির উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রসঙ্গত, অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া কিশোরগঞ্জের অষ্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০২২ সালের ১৯ এপ্রিল ববিতে ট্রেজারার হিসেবে যোগদান করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
৩ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
৩ ঘণ্টা আগে