বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৩ জন নিহত: স্বাস্থ্যমন্ত্রী

বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ২২ জন হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ড হয়।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জনের মরদেহ রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আটজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।
আহতদের অনেকেরই শ্বাসনালি পুড়ে গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
সামন্ত লাল সেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা চেষ্টা করছি, যারা ভর্তি আছেন, তাঁদের যেন আমরা সুস্থ করে তুলতে পারি।’
এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। দুই ঘণ্টা পর ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন—
- বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে ৩২
- বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৯
- বেইলি রোডে বহুতল ভবনে আগুন: আটকা পড়াদের খোঁজে স্বজনদের ভিড়
- বেইলি রোডে বহুতল ভবনে আগুন: ৬৮ জনকে উদ্ধার, নারী ১৫
- বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ৭ জনকে নেওয়া হলো ঢাকা মেডিকেলে
- বেইলি রোডে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট









