
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের ঢামেকে নিয়ে আসেন।
আহতরা হলেন—শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২), জুয়েল (৩০) ও সিজান (২২)।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ভবনের বিভিন্ন তলায় আটকা পড়েছিলেন তাঁরা। তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে সালিস বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতা পেটা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে...
১২ মিনিট আগে
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পাঁচজন জীবননগর শহরের দিকে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১৫ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৯টি মামলা দায়ের করেছে পুলিশ।
৩২ মিনিট আগে