
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। দুই ঘণ্টা পর ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনের মরদেহ রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ১০ জনের মরদেহ এখানে রয়েছে।
দুর্ঘটনার শিকার ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। ভবনে আটকা পড়াদের খোঁজে ভিড় করছেন স্বজনেরা।
মুক্তা দাস নামের এক নারী আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে তাঁর খালাতো বোন পরিবার নিয়ে ভবনের তৃতীয় তলায় কেএফসিতে এসেছিলেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন বন্ধ রয়েছে। খালাতো বোন ও ভাগনি নিখোঁজ রয়েছেন।
মুক্তা দাসের মতো এমন অনেকেই স্বজনদের খোঁজে বহুতল ভবনের নিচে ভিড় করছেন। অনেকে ছবি হাতে স্বজনদের খুঁজছেন।
আরও পড়ুন—

ভৌগোলিকভাবে সংরক্ষিত বন ও লোকালয় কাছাকাছি হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। উপকূলীয় এলাকার অনেক মানুষ বনের জমিতে বসতি স্থাপন করার কারণে হাতি নিধন হচ্ছে। যার কারণে হাতির বাসস্থান রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং হাতির খাদ্য উপযোগী বাগান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
২১ মিনিট আগে
এ ঘটনার সঙ্গে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানাই। আমরা পুলিশের কাজে আস্থা রাখতে চাই। এ বিষয়ে যেন আমাকে আর সিংগাইর থানায় আসতে না হয়, সেটিই আশা করি। পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন...
২৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে লেখা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম ১০ জনকে সনদ, বই ও ক্রেস্ট দেওয়া হবে। সে সঙ্গে প্রথম স্থান...
৩১ মিনিট আগে
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। বিদ্যুৎনির্ভর ব্যবসা ও ছোট কারখানার উৎপাদন কমে যাওয়ায় আয়-রোজগারেও পড়েছে টান।
৩৭ মিনিট আগে