শহুরে জীবনের ছোট্ট ফ্ল্যাটে আপনার সঙ্গী হিসেবে হয়তো অনেক দিন ধরেই আছে পোষা বিড়াল। কিন্তু কর্মজীবন তো ঘণ্টায় বাঁধা। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরেই কাটাতে হয়। বাড়িতে অন্য কোনো সদস্য না থাকলে বিড়াল প্রায় পুরো দিন একাই থাকে। তাই কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা রাখুন
বিড়ালের জন্য আলাদা পাত্রে পরিষ্কার পানি রেখে যান। পাত্রটি ধুয়ে নিয়মিত পানি বদলে দিন। পাত্রটি সিলিকন বা ভালো মানের মেলামাইনের হতে হবে। এতে বিড়ালের আঘাত পাওয়ার আশঙ্কা কমবে।
সারা দিন বিড়াল কী খাবে তার একটা বন্দোবস্ত করে যেতে হবে। আমিষ, স্নেহ ও শর্করাজাতীয় খাবার, যেমন মুরগির মাংস, কলিজা কিংবা মাছ সেদ্ধ, ডিম, সবজি, ভুট্টা অথবা গম সেদ্ধ, কলা, কটেজ চিজ, দই রাখতে পারেন বিড়ালের জন্য।
বিভিন্ন ধরনের ঘাস বিড়াল ওষুধ হিসেবে ব্যবহার করে। বাড়িতে কিছু ঘাস এনে রাখুন। বিড়ালকে পেঁয়াজ, রসুন, কাঁচা মাছ-মাংস বা প্রাণিজ পণ্য, আঙুর, চকলেট ইত্যাদি দেবেন না। এগুলো তাদের নাগাল থেকেও দূরে রাখতে হবে। অধিকাংশ মানুষ মনে করেন, বিড়াল দুধ খেতে পছন্দ করে। কিন্তু মায়ের দুধ ছাড়া তাদের বাড়তি কোনো দুধের প্রয়োজন হয় না। মায়ের দুধ না পেলে তরল দুধের সমপরিমাণ পানি মিশিয়ে পাতলা করে দিন। তবে প্রক্রিয়াজাত করা হয়নি এমন দুধ না দেওয়াই ভালো। অনেক বিড়ালের গরুর মাংস ও চিংড়িতে অ্যালার্জি থাকে। তাই এই দুই খাবার তাকে দেবেন না।
মেনে চলতে হবে
বিড়াল যে জায়গায় মলমূত্র ত্যাগ করে সেসব জায়গা প্রতিদিনই পরিষ্কার করতে হবে। বিড়ালের গায়ে উকুন থাকলে চিরুনি দিয়ে নিয়মিত ব্রাশ করে দিতে হবে। উকুননাশক শ্যাম্পু দিয়ে গোসল করাতে পারেন। ঘরে আলোর ব্যবস্থা রেখে তবেই বাইরে যাবেন।
নিরাপত্তার জন্য
এক তলা ভবন ছাড়া উঁচুতলায় বাসা হলে বারান্দা ও জানালায় নেট দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিড়াল যেহেতু অনেক উঁচু থেকে লাফ দিতে পারে, তাই বাইরে পড়ে গিয়ে যাতে দুর্ঘটনা না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
বাড়িতে তেলাপোকা ও ইঁদুরের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিড়াল যেন ভুলবশত ওষুধ খেয়ে না ফেলে সেদিকে নজর দিতে হবে। বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে সতর্ক থাকুন। এগুলোর আশপাশে যেন পানি না থাকে, ছেঁড়া তার না থাকে সেদিকে খেয়াল রাখুন।
সূত্র: ক্যাটস্টার

প্রেমের সম্পর্কে আসা মানেই যেন সম্পর্কের রং চেনার এক নিরন্তর খেলা। সম্পর্কের নীল আকাশে যেমন কখনো কখনো লাল সতর্কবার্তা থমকে দাঁড়ানোর ইঙ্গিত দেয়, তেমনি কিছু ক্ষেত্রে ভেসে ওঠে হলুদ সংকেত বা ‘ইয়েলো ফ্ল্যাগ’। ট্রাফিক লাইটের হলুদ আলো মানেই গাড়ি থামিয়ে একটু থামা, দেখা এবং ভাবা। সম্পর্কের ক্ষেত্রেও ইয়েলো
১১ ঘণ্টা আগে
মানুষের জীবনের পথে হাঁটা সব সময় একরকম হয় না। আলো আর ছায়ার মতো সুখ আর দুঃখ, সংশয় আর আত্মবিশ্বাস হাত ধরাধরি করে চলে। কখনো কোনো এক হঠাৎ আড্ডায়, বাসে কিংবা অপরিচিত মানুষের মাঝে দাঁড়িয়ে বুকের ভেতরটা অজানা ভয়ে কেঁপে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কোনো একটি খামতি দেখে কিংবা অতীতের কারও বিষাক্ত মন্তব্যের
১৩ ঘণ্টা আগে
বাড়ি কিংবা চেনা পরিবেশের বাইরে যেতে না চাওয়া বা মানুষের সঙ্গে না মেশার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। বাড়িতে মেহমান এলে বা কোনো সামাজিক অনুষ্ঠানে শিশু-কিশোরেরা ঘরে লুকিয়ে থাকে কিংবা কোনো কাজে ব্যস্ত থাকার বাহানা করে সামনে আসতে চায় না। এমন ঘরকুনো স্বভাব দেখলে পরিবারের বড়রা প্রায়ই মন খারাপ করেন কিংবা
১৪ ঘণ্টা আগে
কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা হিসেবে শুধু নয়, সারা টেন্ডুলকার প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতির কারণে। ব্যক্তিগত জীবনের ঝলকের মাধ্যমে তিনি ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় তরুণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর সম্পর্ক এবং ভব
১৬ ঘণ্টা আগে