
আবহাওয়ার বদল কিংবা দিন শেষে ক্লান্ত মন নিয়ে একটি ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছা করে অনেকের। সব সময় একই নুডলস না খেয়ে একটু ভিন্ন কিছুর স্বাদ তো নেওয়াই যায়। সেখানে যদি আদা-রসুনের সুবাস এবং হালকা ঝালের এক অপূর্ব মিশ্রণ ঘটে, তবে তো কথায় নেই। থাই রেস্তোরাঁর সেই জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর ‘কোজি কারি নুডলস স্যুপ’ এখন সহজে বানিয়ে নেওয়া যায় ঘরের রান্নাঘরেই। সামান্য কিছু উপকরণ আর মাত্র আধঘণ্টার আয়োজনে কীভাবে তৈরি করবেন মন ভরানো এই স্যুপ, জেনে নিন সম্পূর্ণ রেসিপি।
নুডলস: ২৪০ গ্রাম
তেল: ১ টেবিল চামচ
পেঁয়াজ: ১টি বড়, পাতলা করে কাটা
আদাকুচি: ৩ টেবিল চামচ
রসুনকুচি: ৪ কোয়া (প্রায় ২ টেবিল চামচ)
রেড পেপার ফ্লেক্স: আধা থেকে ১ চা-চামচ (ঝাল অনুযায়ী)
চিকেন বা ভেজিটেবল ব্রথ (স্টক) : ৪ কাপ
কোকোনাট মিল্ক: ১ ক্যান (১৪ আউন্স বা প্রায় ৪০০ মিলি। ঘন স্যুপের জন্য ফুল-ফ্যাট ব্যবহার করতে পারেন)
সয়া সস: ২ টেবিল চামচ
চিকেন থাই: প্রায় ৬৮০.৪ গ্রাম (হাড় ও চামড়া ছাড়া, ছোট কিউব করে কাটা)
ব্রকলি বা গাজরকুচি: ৩-৪ কাপ
মাশরুম ২ কাপ (পাতলা করে কাটা)
মটরশুঁটি বা সুইট কর্ন: ১ কাপ
লেবুর রস: ১-২ টেবিল চামচ
প্রথমে প্যাকেটের নির্দেশিকা অনুযায়ী নুডলস সেদ্ধ করে নিন। পুরু রাইস নুডলস হলে একটি পাত্রে রেখে ফুটন্ত পানি ঢেলে ৪-৫ মিনিট ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। সিদ্ধ হলে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে এক পাশে সরিয়ে রাখুন। এরপর একটি বড় হাঁড়িতে মাঝারি আঁচে তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজকুচি দিয়ে ১-২ মিনিট ভেজে নরম করুন। এবার আদাকুচি, রসুনকুচি এবং রেড পেপার ফ্লেক্স দিয়ে ১ মিনিট নেড়েচেড়ে সুবাস বের হওয়া পর্যন্ত সঁতে করে নিন। এবার হাঁড়িতে ব্রথ, কোকোনাট মিল্ক যোগ করুন এবং হালকা আঁচে ফুটতে দিন। ফুটতে শুরু করলে কাটা চিকেন (বা টোফু) দিয়ে দিন। মাঝারি-কম আঁচে ৫ মিনিট রান্না করুন। খেয়াল রাখবেন স্যুপ যেন টগবগ করে না ফোটে, এতে চিকেন শক্ত হয়ে যেতে পারে। এবার কাটা বক চয় এবং মাশরুম যোগ করে ৩-৪ মিনিট রান্না করুন, যতক্ষণ না হালকা নরম হয়। এরপর কর্ন দিয়ে আরও ১-২ মিনিট রান্না করুন, যাতে সবজির সবুজ রং ও মুচমুচে ভাব বজায় থাকে। স্যুপের সোল্ড/ঝাল পরখ করে নিন। এতে ১ টেবিল চামচ তাজা লেবুর রস, প্রয়োজনমতো অতিরিক্ত তামারি বা রেড পেপার ফ্লেক্স মিশিয়ে নিতে পারেন। পরিবেশন বাটিতে প্রথমে সেদ্ধ নুডলস ভাগ করে দিন। এরপর ওপর থেকে গরম-গরম কারি স্যুপ ও সবজি ঢেলে দিন। ওপরে তাজা ধনেপাতা/পুদিনাপাতা কুচি, ভাজা বাদামকুচি এবং লেবুর টুকরা ছড়িয়ে পরিবেশন করুন।
সূত্র: মিনিমালিস্ট বেকার

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
২০ মিনিট আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
২ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
৪ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
৬ ঘণ্টা আগে