
ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হকের দায়ের করা মামলায় ওই গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিন মামলায় আদেশে তাঁদের জামিন বাতিল করেন।
আজ সোমবার আসামিদের আইনজীবী জামিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তা হলেন গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক।
সম্পত্তি আত্মসাৎ-সংক্রান্ত তিন মামলায় ২২ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২৩ ফেব্রুয়ারি তাঁদের ভিন্ন ভিন্ন মামলায় ভিন্ন ভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে প্রত্যেকের জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার প্রত্যেকের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে পৃথক পৃথক আদেশে জামিন দেন। তবে জামিন আদেশের শর্ত দেওয়া হয় ২৫ ফেব্রুয়ারি রোববার প্রত্যেকের পাসপোর্ট আদালতে দাখিল করতে হবে।
আদালত সূত্রে জানা গেছে, রোববার পাসপোর্ট দাখিল না করায় আদালত প্রত্যেকের জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অ্যাডভোকেট জামিরুল আরও বলেন, ‘২৫ ফেব্রুয়ারি আমরা পাসপোর্ট দাখিল করার জন্য আদালতে গিয়েছিলাম। কিন্তু একটু দেরি হওয়ার কারণে আদালত পাসপোর্ট জমা নেননি। আসামিদের জামিন বাতিল করেন।’
এর আগে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জের ধরে তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলো দায়ের করেন প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক।
প্রত্যেক মামলায় লতিফুর রহমানের আরেক মেয়ে সিমিন রহমানকে আসামি করা হয়। লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমানকে দুটি মামলায় আসামি করা হয়। সিমিন রহমানের ছেলে যরাইফ আয়াত হোসেনকে একটি মামলায় আসামি করা হয়।
ট্রান্সকমের পাঁচ কর্মকর্তার মধ্যে দুজন ফখরুজ্জামান ভূঁইয়া ও কামরুল হাসানকে তিনটি মামলায় আসামি করা হয়। অপর তিন কর্মকর্তাকে একটি করে মামলায় আসামি করা হয়।
২৩ ফেব্রুয়ারি এই পাঁচজনের মধ্যে আবদুল্লাহ আল মামুনকে একটি মামলায়, কামরুল হাসানকে একটি মামলায় এবং ফখরুজ্জামান ভূঁইয়া মো. মোসাদ্দেক ও আবু ইউসুফ মো. সিদ্দিককে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভিন্ন ভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন করা হয়। আদালত রিমান্ড বাতিল করে জামিন দেন।
মামলাগুলোয় অবৈধভাবে ট্রান্সকম গ্রুপের শেয়ার স্থানান্তর, লতিফুর রহমানের টাকা বেআইনিভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
২০ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
৩৫ মিনিট আগে
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
৩৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৩৯ মিনিট আগে