
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের লাশ দুই দিন পর ফেরত দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামারপাড়া ও গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নম্বর মেইন পিলার দিয়ে তাঁর লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তাঁর লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে বলে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সিইও জামিল আহম্মেদ জানিয়েছেন।
বিজিবি সৈনিকের লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির সিইও জামিল আহম্মেদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তসহ ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এর আগে গত সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনেক গুলি করে হত্যা করে বিএসএফ। পরে তাঁর লাশ ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বিজিবি হত্যার প্রতিবাদ করে এবং লাশ ফেরত পাঠানোর দাবি জানায়। পরে আজ তাঁর লাশ ফেরত দিল বিএসএফ।
এদিকে লাশ হস্তান্তরের সময় দুই দেশের কোনো গণমাধ্যমকর্মীর উপস্থিত থাকার সুযোগ হয়নি। এ ক্ষেত্রে অনেকটা গোপনীয়তা অবলম্বন করা হয়, যে কারণে গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেননি।
বিজিবি সদস্যের মৃত্যুর ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবির টহল দল ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট এলাকায় ভারত থেকে সীমান্ত অতিক্রম করে একদল গরু চোরাকারবারিকে আসতে দেখে।
বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের ধাওয়া করেন এবং ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে তাঁকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রইশুদ্দীনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২১ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিহত ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, তাঁর নিজের কোনো অপরাধ থাকলে তিনি শাস্তি পেতে
২৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাখালী গ্রামে মওলা ও গোরা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেলে যাত্রা শুরু করে ৩৮ দিন পর নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি।
১ ঘণ্টা আগে