
পদ্মা নদীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পরিবহনসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আরিচা স্থল ও নদী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মজিবুর রহমান।
তিনি জানান, ৭টি ছোট ও দুটি বড় ট্রাক ছিল ফেরিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ ফেরিটি উদ্ধারে কাজ করছে ঢাকা-মানিকগঞ্জসহ বিভিন্ন ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে আরিচা স্থল ও নদী ফায়ার স্টেশনে সিনিয়র ফায়ার ফাইটার আশফাকুর রহমান বলেন, ‘আজ সকাল ৮টা ১৭ মিনিটে আমরা খবর পাই। পরে স্পিডবোটসহ এই স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখন উদ্ধারকাজ চলছে।’
আরিচা অঞ্চলের ফেরি সেক্টরের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন। এ পর্যন্ত যানবাহন শ্রমিকসহ ১০-১২ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা।
তিনি আরও জানান, ঘনকুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে গত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এমন অবস্থায় পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মঙ্গলবার রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় মোহনা আক্তার জিদনী (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
১৯ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের রাস্তায় খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিনের পুরোনো। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার মাঠের
২১ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের রাতভর অভিযান চালিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় পরিচালিত এ অভিযানে আরো ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগে