শিশু আয়ানকে সুন্নাতে খতনা প্রসঙ্গে আলোচনায় আসা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় কোনো নিবন্ধন ছিলো না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা অবৈধ, এমনকি নিবন্ধন ছাড়াই শিশু আয়ানকে চিকিৎসা দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।
তিনি বলেন, ‘শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর স্ব-প্রণোদিত হয়েই একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই আমরা এই মুহূর্তে ইউনাইটেড মেডিকেল কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে তদন্ত কার্যক্রম শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ইউনাইটেড মেডিকেল কর্তৃপক্ষ যদিও নিবন্ধনের আবেদন করেছে, কিন্তু তাদের আবেদন ত্রুটিযুক্ত। তাদেরকে আবারও যথাযথভাবে আবেদন করতে হবে। কিন্তু এখন যেহেতু নিবন্ধন নেই, তাদের চিকিৎসা কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই।
এর আগে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অভিযুক্ত চিকিৎসক ডা. সাঈদ সাব্বির ও ডা. তাসনুভা মাহজাবিনের আটকসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের গেটে মানববন্ধন করে শিশুর পরিবার ও স্বজনরা।
এ সময় তারা বলেন, শিশু আয়ান হত্যার মতো এসব ঘটনা এখন আমাদের দেশে নিত্য দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। কিছু ব্যবসায়ী ডাক্তার এবং কর্তৃপক্ষের কারণে দিন দিন অনেক পরিবার তাদের স্বজন হারাচ্ছে। এমন কি এসব ঘটনায় স্বজনেরা সুষ্ঠু বিচারও পাচ্ছে না, ফলে এসব ঘটনা বাড়ছে। আমরা সরকারে কাছে এর সুষ্ঠু এবং ন্যায় বিচারের দাবি করি, যাতে এমন ঘটনা আর কোনো ডাক্তার বা কর্তৃপক্ষ করতে সাহস না পায়।
জানা গেছে, গত সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।

ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন দিনমজুর। অচেতন অবস্থায় তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
বিসিসি রোডের দুটি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরির সরঞ্জাম, কাঁচামাল এবং প্রস্তুতকৃত পণ্য জব্দ করা হয়।
৭ মিনিট আগে
ঢাকা মেডিকেলে অমির চাচা মো. জাকির হোসেন জানান, অমি ও তার পরিবার কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার বাসায় ভাড়া থাকত। তার বাবার নাম মো. উসমান গনি। অমি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।
৩৬ মিনিট আগে
মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর জিএস যে সামগ্রিকভাবে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা বলছেন, তা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের মনে হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দায় এড়ানোর চেষ্টা করছেন।’
৩৬ মিনিট আগে