
দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেট-কাঁদানে গ্যাসের শেলে ৪৫ জন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করেছে বিএনপি। এ ছাড়া নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, এসআই মোস্তফা কামাল ও কনস্টেবল জাহিদুল ইসলাম।
বিএনপির নেতা-কর্মীরা জানান, নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ বেলা ১১টায় উপজেলার মোয়াজ্জেমপুর বাহাদুরপুর হাউস থেকে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড উপজেলা বিএনপির কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ছোড়া রাবার বুলেটে ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান ইবাদ, দেলোয়ার হোসেন রানা, আহসান মিয়াসহ ৪৫ জন নেতা-কর্মী আহত হন।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমাদের ৪৫-৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ১৫-২০ জন রাবার বুলেটে আহত হয়েছেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষে পুলিশ চারটি কাঁদানে গ্যাসের শেল ও ১৫টি রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে ওই পরিবারগুলোর পাশে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
১২ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে আশরাফুল আলম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
১৪ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে আজ বুধবার বেলা ১১টার দিকে উৎপাদন বন্ধ হয়। সাড়ে ৮ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রুটি মেরামত শেষে ইউনিটটি আবার সচল হলে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
২০ মিনিট আগে
হেরোইন পাচারের মামলায় রাজশাহীর তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর।
২৩ মিনিট আগে