
মাত্র তিন দিন আগে উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেলে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। কিন্তু নির্ধারিত গতিসীমা না মানার কারণে ঘটছে একের পর দুর্ঘটনা। এবার টানেলের ভেতরে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে পাল্লা দিয়ে চলছে যাত্রীবাহী একটি বাস। বাসের সামনে রয়েছে সাদা রঙের প্রাইভেট কারটি। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ধাক্কা দেন কারটিকে। এ সময় কারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বাস ও কারটি জব্দ করেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতগতির বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। তবে এতে টানেলের কোনো ক্ষতি হয়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।’
এর আগে গত রোববার দিবাগত রাত ৩টার দিকে টানেলে প্রতিযোগিতায় মেতে উঠেছিল উঠতি বয়সী ছেলেরা। দামি স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক গতিতে প্রতিযোগিতায় নামে তারা। একপর্যায়ে প্রাডো গাড়ির ধাক্কায় টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশের রেলিং ভেঙে যায়। গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল।
ঘটনার পর নিরাপত্তারক্ষীরা গাড়িটি জব্দ করে। পরে গত সোমবার রেলিংয়ের ক্ষতি বিবেচনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের উদ্বোধন করেন। পরদিন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।

সিসিটিভি ফুটেজ দেখে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ টহলসহ অন্যান্য তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি...
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।
২ ঘণ্টা আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে