Ajker Patrika

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা আজমপুর মাজার রোডে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত শফিকুল ইসলামের খালা শাশুড়ি রুবিয়া আক্তার জানান, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গ্রামে। বাবার নাম মৃত নিজাম উদ্দিন। তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

তিনি বলেন, চোখের সমস্যার কারণে চিকিৎসা নিতে গত রাতে শফিকুলের সঙ্গে আমি আমার মেয়েকে নিয়ে ঢাকায় আসি। ঢাকায় আজমপুরে বাস থেকে নেমে সেখানে রাস্তা পার হচ্ছিলেন শফিকুল। তখন কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, শফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি উত্তরা পশ্চিম থানা-পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত