সম্প্রতি শুরু হয়েছে দেব অভিনীত অভিজিৎ সেনের সিনেমা ‘প্রধান’এর শুটিং। এর মধ্যেই টালিউডে ঘুরছে নতুন খবর। আবারও প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-এর সিনেমায় ফিরছেন দেব। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দেবের কাছ থেকে প্রাথমিক সম্মতি পেয়ে প্রযোজনা প্রতিষ্ঠান। শিগগিরই হতে পারে সিনেমাটির ঘোষণা।
দু’বছর আগে এসভিএফ প্রযোজিত ‘গোলন্দাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন দেব। এরপর তাদের ব্যানারে ‘রঘু ডাকাত’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন দেব। কিন্তু এখন পর্যন্ত প্রকল্পটি আলোর পথ দেখেনি। দেব কি তা হলে নতুন কোনও সিনেমা করতে রাজি হয়েছেন, না কি পুরোনো কোনও ছবির সিকুয়েল দেখা যাবে তাঁকে?
এসভিএফ-এর সঙ্গে দেবের এখনো পর্যন্ত সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি ‘চাঁদের পাহাড়’। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি ২০১৩ সালে মুক্তি পায়। এর চার বছর পর মুক্তি পায় এর সিকুয়েল ‘আমাজন অভিযান’।
আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রযোজকেরা এবার সিনেমাটির তৃতীয় কিস্তির পরিকল্পনা করেছেন। তাহলে কি শংকরের চরিত্রে আরও এক বার প্রস্তাব গেছে দেবের কাছে। পরিচালক হিসাবে কমলেশ্বরের নাম উঠে আসলেও। এই প্রসঙ্গে অভিনেতা বা পরিচালক কোনো কিছু নিশ্চিত করেনি।
এ মাসেই মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। সিনেমাটি নিয়ে দর্শক মহলে উৎসাহ দেখা গেলেও দ্বিতীয় সপ্তাহে আশানুরূপ ব্যবসা করতে পারেনি এটি। আপাতত দেব ‘বাঘাযতীন’ এবং ‘প্রধান’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে আবার আগামী বছর সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনাতেও একটি সিনেমা করার কথা রয়েছে তাঁর।

মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১৫ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার কারণে তিন বছর ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ছেলেকে নিয়মিত সময় দেন তিনি। পাশাপাশি সেখানে থেকেই সুযোগ-সুবিধামতো তৈরি করছেন গান, অংশ নিচ্ছেন কনসার্টে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কানাডায় একটি একক কনসার্টে গান শোনাবেন কুমার বিশ্বজিৎ।
২১ ঘণ্টা আগে
ছোটবেলায় গায়িকা হওয়ার স্বপ্ন ছিল জান্নাতুল সুমাইয়া হিমির। কচি-কাঁচার মেলা ও ছায়ানটে গান শিখতেন। তখন থেকেই শিশুশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান-অভিনয় করতেন। ২০১৪ সালে একটি মডেলিং রিয়েলিটি শোতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। সুযোগ পান চ্যানেল আইয়ের ‘মহারানী’ নাটকে। এর পর থেকে বদলে যায় হিমির ক্যারিয়ারে
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের অন্যতম পুরোধা শিল্পী আন্ডারগ্রাউন্ড পিস লাভারস ব্যান্ডের কণ্ঠশিল্পী ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই। গতকাল বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও একমাত্র পুত্র রেখে গেছেন।
২১ ঘণ্টা আগে