রাজধানীর মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের সামনে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ জেলার এক বাসযাত্রীর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বদেশ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর সময় বাসে কোনো যাত্রী ছিল না।
গতকাল শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশ থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী ঢাকার প্রবেশপথে অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। মাতুয়াইল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে।
আরও পড়ুন:

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে