Ajker Patrika

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস
সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিসের মুখপাত্র শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মহড়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন হাইকোর্ট ভবনের মিলনায়তনে অগ্নিনিরাপত্তা বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ দেন। পরে অ্যানেক্স ভবনের সামনে ব্যবহারিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়। এ ছাড়া রোপ ডিসেন্ডিং, টু পয়েন্ট সাসপেনশন পদ্ধতি, রোপ র‍্যাপেলিং, অটোস্কেপ ও টার্নটেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কৌশল দেখানো হয়। এ সময় উপস্থিত ব্যক্তিদের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়।

অগ্নিনিরাপত্তা মহড়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: আজকের পত্রিকা   ক্যাটাগরি: সারা দেশ, ঢাকা
অগ্নিনিরাপত্তা মহড়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: আজকের পত্রিকা ক্যাটাগরি: সারা দেশ, ঢাকা

মহড়াটি পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কমান্ডার মো. ফয়সালুর রহমান ও এনামুল হক। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত