পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। পুলিশের বিপুলসংখ্যক সদস্যও সতর্ক অবস্থানে রয়েছেন।
গাবতলী থেকে বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা-কর্মী বেলা ১১টার দিকে গাবতলীর হোটেল ইসলামিয়াসংলগ্ন খালেক এন্টারপ্রাইজ বাস কাউন্টারের সামনে আসেন। এ সময় পুলিশ চারপাশ দিয়ে তাঁদের ঘিরে ধরে। ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরাও এ সময় শোডাউন দেন।
আমান উল্লাহ আমানের চারপাশ থেকে সাত নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। পৌনে ১২টার দিকে গাবতলী সড়কে আমান উল্লাহ অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে ধরে একটি ভ্যানে করে নিয়ে যায়।
ডিএমপির মিরপুরের এডিসি নাজমুল ফিরোজ জানান, আমান উল্লাহ আমানকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্তারিত পড়ুন:

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে