
রাজধানীর ধোলাইখাল ও যাত্রাবাড়ী এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচি থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। প্রথমে বিএনপির লোকজন রাস্তা অবরোধ করলে পুলিশ এসে বাধা দেয়। পরে পুলিশের সাঁজোয়া গাড়ি ভাঙচুর করেন নেতা-কর্মীরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতা–কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১টা ৪৫ মিনিটের পর থেকে টিয়ারশেল ছুড়তে থাকে পুলিশ।
এ সময় রাস্তার একপাশ গাড়ির চাপে বন্ধ থাকলেও অন্যপাশ পুলিশ নিয়ন্ত্রণে নেয়। বিক্ষোভকারীরা রাস্তার পাশে থাকা পুলিশ ও সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করেন।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে