
লাশটি ফেলে পালিয়ে যায় একটি লাল রঙের প্রাইভেট কার। অজ্ঞাতপরিচয় লাশটি উদ্ধারের পর পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে। তাঁর নাম সালাম বাহাদুর (৬০)। তিনি জাতীয় পার্টির (মঞ্জু) অর্থ সম্পাদক ছিলেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ১২টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে।
সালাম বাহাদুর ব্যবসা করতেন। ধানমন্ডির ২৭ নম্বর সড়কের ৩৫/এ নম্বর বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর বাবার নাম আব্দুল খালেক। গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানি।
শেরেবাংলা নগর থানা-পুলিশ জানিয়েছে, সালাম বাহাদুর জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। পুলিশ লাশ ফেলে দেওয়ার ভিডিও ফুটেজ অনুসন্ধান করছে।
এক মেয়ে ও এক ছেলের বাবা সালাম বাহাদুর। নিহতের চাচাতো ভাই নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা ১টার দিকে সালাম বাহাদুর ধানমন্ডির বাসা থেকে বের হন। এরপর আবার বাসায় প্রবেশ করেন। পরে আবার বের হন। তবে কোথায় যাচ্ছেন তা কিছু তাঁর পরিবারকে জানাননি। তাঁর ব্যবসায়িক অফিস ছিল ফার্মগেটের মণিপুরি এলাকায়।
পুলিশ জানিয়েছে, গাবতলীর দিক থেকে আসা একটি লাল প্রাইভেট কার থেকে অজ্ঞাত ব্যক্তিরা ফেলে যান। এরপর পুলিশ অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গাড়িটিকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকের করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় পোস্ট করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা...
১৮ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
৩৬ মিনিট আগে
আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। পাশাপাশি পরিবারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর সেই কাজ করতে পারছিলেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন।
৩৮ মিনিট আগে
সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘জে.আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সঙ্গে সঙ্গে মহাসড়কের পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে এবং ট্রাকটি রাস্তার ওপরেই উল্টে যায়।
১ ঘণ্টা আগে