
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের সময় নিখোঁজ বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল, মাস্টার রুহুল আমিন ও চালক আকরাম হোসেন সরোয়ারে মরদেহ উদ্ধার করা হয়। আর গতকাল রোববার জাহাজের গ্রিজার হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ সবার লাশ উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চারজন দগ্ধ হন। আর নিখোঁজ হন চারজন। শহরের পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তাঁরা সবাই জাহাজের শ্রমিক। জাহাজের বাবুর্চি বেলায়েত হোসেন (৩৫) তখন নিখোঁজ থাকলেও পরে তাঁকে সুস্থ পাওয়া গেছে। গুরুতর দগ্ধ দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। আর দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। জাহাজটিতে মোট নয়জন লোক ছিলেন।
তবে এ বিস্ফোরণের ঘটনায় জড়িত কারও বিরুদ্ধে এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
দগ্ধ ব্যক্তিদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের অভিযোগ, এ ঘটনার দায় কোনোভাবেই জাহাজ কর্তৃপক্ষ এড়াতে পারে না। ক্ষতিগ্রস্ত পরিবার এখনো কোনো সহযোগিতা পাননি। তারা ক্ষতিপূরণ দাবি করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়েছে। কর্মক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবার এখন অসহায়।
অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটি প্রধান রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, জেলা প্রশাসনের পক্ষে থেকে গঠন করা তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া তিন দিনের সময়ের পর আবারও সময় বৃদ্ধির জন্য আবেদন করা হবে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরদার বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো মামলা হয়নি।
সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার সময় জাহাজে থাকা কর্মচারীরা এর দায় এড়াতে পারেন না। যেকোনো ত্রুটিসহ জাহাজের সব বিষয় তাঁদের দেখাশোনার কথা।’
আরও পড়ুন:

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৪ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৬ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৬ ঘণ্টা আগে