সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ছয় ট্রাকে ৬০ টন ভারতীয় কাঁচা মরিচ বাংলাদেশে এসেছে। আজ রোববার দুপুরে এই কাঁচা মরিচ প্রবেশ করে। আজ সন্ধ্যার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে আরও কাঁচা মরিচ আসবে। প্রতি কেজি কাঁচা মরিচের আমদানি খরচ পড়েছে ৫০ টাকার মতো। তা ছাড়া আজ সন্ধ্যায় দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩৫ টন কাঁচা মরিচ প্রবেশ করবে বলে জানা গেছে।
ভারত থেকে কাঁচা মরিচ আসার খবর শুনে দাম কমতে শুরু করেছে দেশের বাজারে। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের মরিচের বাজারে এক দিনের ব্যবধানে কমেছে মরিচের দাম। গতকাল শনিবার মরিচ ৪০০ টাকা কেজি হলেও আজ রোববার ৩০০ টাকা কেজি দরে বিক্রয় হয়েছে। প্রথমে ৩৭০ টাকা দরে বিক্রয় হলেও পরবর্তীকালে মরিচের দাম কমে যায়।
গাংনীর মরিচচাষি হায়বাত আলী বলেন, ‘মরিচের বস্তা দেখলেই ব্যবসায়ীরা টানাটানি করতে থাকে। মরিচের বাজার গতকাল শনিবার ৪০০ টাকা থাকলেও আজ রোববার দাম কমেছে। আজ মরিচের বাজার প্রথমে ৩৭০ টাকা থাকলেও পরবর্তী সময় কমে ৩০০ টাকা হয়। মরিচের এমন দাম থাকলেও অনেক লাভ হবে। আমি ইতিমধ্যে ৬০ হাজার টাকার মরিচ বিক্রয় করে ফেলেছি। গাছে প্রচুর মরিচ রয়েছে।’
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা আজকের পত্রিকাকে বলেন, প্রতি টন কাঁচা মরিচের এলসিমূল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ মরিচ ৬০ টাকায় বিক্রি করা সম্ভব।
ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, প্রতিদিন যদি ভোমরা থেকে ৩০-৪০ ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে ঢোকে, তাহলে দাম এমনিতেই কমে যাবে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘দেশীয় বাজারে ঝালের দাম এবার স্থিতিশীল হবে বলে মনে করা হচ্ছে। পাঁচ দিন বন্ধ থাকার পরে আজ প্রথম দিনেই এ পর্যন্ত ছয় ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। সন্ধ্যার দিকে আরও মরিচ ঢুকবে। আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে। আগামীকাল থেকে প্রতিদিন ২০-২৫ ট্রাক কাঁচা মরিচ ঢুকবে। তখন বাজারে একটা স্থিতিশীল অবস্থা চলে আসবে।’
প্রসঙ্গত, বর্ষা মৌসুমে দেশি কাঁচা মরিচের উৎপাদন কমে গেছে। পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে দেশি মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সাতক্ষীরা, বেনাপোল ও গাংনী প্রতিনিধি)

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৪ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে।
১১ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
১৫ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
১৬ ঘণ্টা আগে