বিয়ের অনুষ্ঠানে বৌভাতে গিয়ে মানুষ কত কিছু উপহার দেন। উপহারের তালিকায় সাধারণত থাকে শোপিস, শাড়ি, অলংকার, নগদ টাকা কিংবা বই। তাইবলে কাঁচামরিচ ভাবতেই পারবে না কেউ। এমনই এক মজার কাণ্ড ঘটেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরস তৈরি হয়।
আজ রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।
জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে ১ কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তারই বন্ধুরা।
অভিনব উপহার নিয়ে আসা এস এম রায়হান আজকের পত্রিকাকে বলেন, দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ ছাড়া কাঁচামরিচ দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ বটে।
এদিকে কাঁচামরিচ উপহারের বিষয়টিকে এলাকার সচেতন মহলে বেস সাড়া ফেলেছে। তারা মনে করছেন বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবেই দেখছেন।
এ বিষয়ে বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, আমাদের আজকে অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।
প্রসঙ্গত, গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে ৬০০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি হয়।

নাটোরের লালপুরে এক নারীকে (২৪) জোরপূর্বক ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ এবং ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেছেন।
৬ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা থেকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মোহন বিশ্বাস ও তায়েব মাতুব্বর পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৯ মিনিট আগে
নওগাঁয় হেরোইনের মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক সুকান্ত শাহা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি উপস্থিত ছিলেন
১৮ মিনিট আগে
রাজশাহীর চারঘাটে এক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। উপজেলার রায়পুর খাঁপাড়া এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে চারঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মকসেদ আলী রায়পুর খাঁপাড়া গ্রামের বাসিন্দা।
২৩ মিনিট আগে