
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন ৪ জন। আজ শনিবার বেলা ২টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকায় সুন্ধা নদীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)।
তারা সকলে জাহাজের শ্রমিক। জাহাজের বাবুর্চি বেলায়েত হোসেন (৩৫) নিখোঁজ থাকলেও তাকে সুস্থ পাওয়া গেছে। গুরুতর দগ্ধ ২ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আর ২ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামে জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে তেলের ডিপোতে তেল খালাস করা জন্য পেট্রল ও ডিজেল ভর্তি করতে আসে।
জাহাজটি নোঙর করা অবস্থায় দুপুরে হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ৫টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৪ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৬ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৬ ঘণ্টা আগে