
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এঁদের মধ্যে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চার দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার বিকেলে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। আসামিরা হলেন রেজাউল, মনির, গোলাম কিবরিয়া সুমন, মো. মলিন, মো. তোফাজ্জ্বল ও মো. আয়নাল হক।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী জানান, ছয় আসামির মধ্যে রেজাউল ও মনিরুজ্জামান বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং নিজেদের দোষ স্বীকার করেছেন। এরপর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ জুন নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুসহ ১৩ জনকে আদালতে তোলা হলে বাবুর পাঁচ দিন, ছয় আসামির চার দিন ও ছয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আগামীকাল শুক্রবার মামলার প্রধান আসামি বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর পাঁচ দিনের রিমান্ড শেষ হবে।
১৪ জুন বুধবার জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। রাত সাড়ে ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে পাটহাটি এলাকায় তাঁকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে প্রথমে কিলঘুষি এবং অন্ধকারে নিয়ে ইট দিয়ে মাথায় ও বুকে আঘাত করে বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী। এ সময় হত্যার মাস্টার মাইন্ড ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তাঁর ছেলে রিফাত এই হামলার পরিকল্পনা ও নেতৃত্ব দেন। বাবু চেয়ারম্যানের ছেলে ইট দিয়ে নাদিমের মাথায় আঘাত করেন।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাদিম মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রথমেই রেজাউল নাদিমকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে মারধর করেন। পরে আরও ৮- ১০ জন দৌড়ে এসে মারধর করছেন। একপর্যায়ে তাঁকে অন্ধকারে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে। এরপর নাদিমের এক সহকর্মী মোবাইল ফোন পেয়ে লোকজনসহ তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। ১৫ জুন বৃহস্পতিবার সকালে তাঁর অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেই চিকিৎসাধীনবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় গত শনিবার নিহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫-কে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে ভারতে পালিয়ে যাওয়ার সময় পঞ্চগড় থেকে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ দুই সহযোগী গ্রেপ্তার হন। আর রেজাউলকে গ্রেপ্তার করা হয় বগুড়া থেকে। বাকি ১২ জনকে হত্যাকাণ্ডের পর বকশীগঞ্জ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় এ বছর দেড় হাজারের অধিক বিদ্যালয়ের নবম শ্রেণির প্রায় ৬০ হাজার শিক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছে। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নিবন্ধন ফি বাবদ শিক্ষা বোর্ড নিয়েছে ৩৮৬ টাকা। কিন্তু অন্য বোর্ডের চেয়ে ১৭০ টাকা বেশি নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষক-অভিভাবকেরা।
৬ মিনিট আগে
একসময় যে মাঠজুড়ে ছিল সবুজের সমারোহ, সেখানে এখন গড়ে উঠছে কলকারখানা, বসতবাড়ি আর পাকা সড়ক। এই চিত্র ময়মনসিংহের। দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের চাপে গত এক দশকে জেলায় কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর কৃষিজমি। সবচেয়ে বেশি কৃষিজমি হারিয়েছে শিল্পনগরী ভালুকা। কৃষিজমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদন, কৃষকের জীবিকা ও পরিবেশ...
১০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরার মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন ভবন পুরোনো এলাকায় না করে চেয়ারম্যানের সুবিধামতো তাঁর বাড়ির কাছে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন পুরোনো ইউপি ভবন এলাকার এক জমিদানকারী।
১৫ মিনিট আগে
সিএনজি স্টেশনে টানা দুই রাত কাটিয়েছেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক আজিজুর রহমান। বাড়িতে থাকা স্ত্রী ও চার বছরের শিশুসন্তানের খাবারের ব্যবস্থা হয়েছে সামান্য জমানো টাকা আর দোকানের বাকির ওপর। বাড়তি খরচ এড়াতে নিজে সিএনজি স্টেশনের পাশের টংদোকানে রুটি-কলা দিয়ে...
১৭ মিনিট আগে