
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
চৌদ্দগ্রাম বাজারে সকাল ৯টায় কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বঘোষিত কর্মসূচির মঞ্চ দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারীদের সঙ্গে সাবেক মেয়র মিজানুর রহমানের পক্ষের লোকদের সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে সংসদ সদস্যের গ্রুপের সভামঞ্চ। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন। বর্তমানে চৌদ্দগ্রাম বাজার এলাকায় থেমে থেমে সংঘর্ষে চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারী ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তমিজউদ্দিন সেলিম অংশের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেন। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতেই দোয়েল চত্বরসংলগ্ন এলাকায় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে এমপি সাহেবের লোকজন হামলা করে। এতে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়।’
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ সংসদ সদস্য মুজিবুল হক ও পুলিশের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

রাজধানী সেগুনবাগিচায় দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় গ্রেপ্তার আল নূর মোহাম্মদ আয়াস (২৭) ও মো. সাকিবুস হাসানকে (১৯) কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন...
৩ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলের করা অভিযোগ তদন্ত করে গতকাল মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।
৬ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ ‘ফোর স্টার’ গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। গত মঙ্গলবার রাতে পল্লবী থানার সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১৫ মিনিট আগে
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আসন্ন নিরাপত্তা নিরীক্ষার প্রস্তুতি নিতে দেশজুড়ে ‘অ্যাভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ শুরু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ...
২৪ মিনিট আগে