
নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলের করা অভিযোগ তদন্ত করে গতকাল মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম দৌলত আলী (৬৫)। তিনি পূর্বধলা উপজেলার বাসিন্দা। ভুক্তভোগী বৃদ্ধাও একই এলাকার বাসিন্দা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর দুপুর ২টার দিকে ওই বৃদ্ধা নিজ ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় দৌলত আলী কৌশলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে বৃদ্ধার মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর আগে ৮-১০ দিন ধরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, ঘটনার সময় এক প্রতিবেশী নারী বৃদ্ধার সঙ্গে দেখা করতে গিয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে সাড়া না পেয়ে তিনি অন্য একটি দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘটনাটি দেখে চিৎকার দিলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে বন্দিঘরে নির্যাতন ও মুক্তিপণ আদায় চলছে। আর এর শিকার হচ্ছেন তরুণরা। লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়েও প্রাণে বেঁচে ফিরতে পারছেন না আর। এদিকে অর্থ, ভিটেমাটি আর আপনজন হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। এ অবস্থায় আজ বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধ
৬ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কর্মসূচি চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ছাড়া দুই সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এ কার্ড বিতরণে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তা আমাদের জানাবেন। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মিনিট আগে
নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক।
১৭ মিনিট আগে