Ajker Patrika

দেশজুড়ে অ্যাভিয়েশন সিকিউরিটি উইক শুরু, তিন দিনের কর্মসূচিতে নিরাপত্তা মহড়া

বিশেষ প্রতিনিধি, ঢাকা
দেশজুড়ে অ্যাভিয়েশন সিকিউরিটি উইক শুরু, তিন দিনের কর্মসূচিতে নিরাপত্তা মহড়া
আইকাওর নিরাপত্তা নিরীক্ষার আগে দেশজুড়ে এভিয়েশন সিকিউরিটি উইক। ছবি: সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আসন্ন নিরাপত্তা নিরীক্ষার প্রস্তুতি নিতে দেশজুড়ে ‘অ্যাভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ শুরু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বেবিচক জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার মানোন্নয়ন, যাত্রী ও কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি নিশ্চিত করা এ উদ্যোগের মূল লক্ষ্য। আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ) নিরীক্ষাকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবেও এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এবারের কর্মসূচির প্রতিপাদ্য—‘নিরাপত্তা সবার দায়িত্ব: সন্দেহজনক কিছু দেখলে জানান’। এর মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীদের পাশাপাশি যাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো সন্দেহজনক বস্তু, কার্যকলাপ বা সম্ভাব্য ঝুঁকি নজরে এলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির আওতায় বিমানবন্দরকর্মী ও যাত্রীদের নিরাপত্তাবিষয়ক নিয়মকানুন এবং নির্ধারিত প্রটোকল সম্পর্কে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধ, নিরাপত্তাকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যাচাইয়ে বিভিন্ন মহড়া, ব্রিফিং ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল বলেন, বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা ও সম্মিলিত দায়িত্ববোধ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিরাপত্তাবিধি অনুসরণ এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকলে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর ও সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, নিরাপত্তা জোরদারের পাশাপাশি যাত্রীদের উন্নত সেবা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ পরিবেশ নিশ্চিত করাও বেবিচকের লক্ষ্য।

বেবিচকের আশা, এ কর্মসূচির মাধ্যমে বিমানবন্দরগুলোর দৈনন্দিন নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর হবে এবং আসন্ন আইকাও নিরাপত্তা নিরীক্ষার প্রস্তুতি জোরদার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত