
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় কোনো সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ জুন নতুন দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক আলী আহম্মেদ এই তারিখ ধার্য করেন।
এপিপি সাদিয়া আফরিন শিল্পী আজকের পত্রিকাকে বলেন, কোনো সাক্ষী হাজির হননি। এ কারণে ট্রাইব্যুনাল শুনানির তারিখ পিছিয়ে দিয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত এই মামলায় পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই মামলার নথি গায়েব ছিল। গত বছরের ২৩ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘নায়ক খুনের মামলা গুম’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হওয়ার পর বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। নথি খুঁজে বের করার দাবিতে রিট আবেদন হয়। পরে নথি পাওয়া যায়। মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। কিন্তু এই মামলার কেস ডকেট (সিডি) খুঁজে না পাওয়ায় কয়েক মাস অতিবাহিত হয়। শেষ পর্যন্ত কেস ডকেট ছাড়াই সাক্ষ্যগ্রহণের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল।
এই মামলায় আসামি আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী জামিনে আছেন। আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, সাজিদুল ইসলাম ও তারিক সাঈদ মামুন কারাগারে আছেন। আসামি হারুন অর রশীদ ওরফে লেদার লিটন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান পলাতক রয়েছেন।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। ঘটনার পর সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বাদানুবাদই এই হত্যার নেপথ্য কারণ বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

সার নিতে সকাল থেকেই গুদামের সামনে ভিড় করেন শত শত কৃষক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকলে একপর্যায়ে কয়েকজন কৃষক গুদামের ভেতরে ঢুকে পড়েন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৮ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বড়াল নদীর ওপর সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে জোনাইল-চাটমোহর আঞ্চলিক সড়কের জোনাইল বাজার এলাকায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৬৩৮ টাকা।
১১ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে পাইকারি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ কেজি ওজনের সিলিন্ডার ২ হাজার টাকা দরে বিক্রির রশিদ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার প্রথম দিনেই তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় তিন জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন...
২৪ মিনিট আগে