
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ স্কাউট মো. মোস্তাফিজ রহমান বলেন, স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ খন্দকার বন বিভাগের সংশ্লিষ্টদের ফোন করে হোতাপাড়া ট্রাকস্ট্যান্ডে একটি বড় সাপ থাকার খবর দেন। খবর পেয়ে বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানার নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সাপটি চলে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পান। পরে এটি রাস্তা পার হওয়ার সময় কয়েকজন মিলে এক জায়গায় আটকে রাখেন। পরে বন বিভাগের কর্মীরা সেটি উদ্ধার করেন।
বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর সংশ্লিষ্টদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী সাপটি উদ্ধার করা হয়েছে। এটি বার্মিজ পাইথন প্রজাতির একটি অজগর। সাপটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন ৯ কেজি। বর্তমানে এটি সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, সাপটি উদ্ধারের পর রাতেই সাফারি পার্কে রাখা হয়েছে। বার্মিজ পাইথন প্রজাতির অজগর বিষহীন ও গাঢ় রঙের সাপ। এর পিঠে কালো কিনারাযুক্ত অনেক বাদামি ছোপ রয়েছে। বন্য পরিবেশে এ প্রজাতির অজগর সাধারণত ১৬ ফুট (প্রায় ৫ মিটার) পর্যন্ত লম্বা হয়।
তিনি বলেন, বার্মিজ পাইথন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়। বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব নেপাল, পশ্চিম ভুটান, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এদের বিচরণ রয়েছে। এ প্রজাতির অজগর তৃণভূমি, জলাভূমি, বিল, পাথরের পাদদেশের বনভূমি, নদীসংলগ্ন খোলা জায়গা ও জঙ্গলে বাস করে।

কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় তিন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় হওয়া মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের টঙ্গীতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
১ ঘণ্টা আগে