জি-২০ সম্মেলনের আগে বাংলাদেশের ঝাউতলা পটুয়াখালী নামের একটি জায়গার ছবিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরের শ্রীনগরের বুলেভার্ড রোড হিসেবে।
টুইটারে দেওয়া ছবিটির পরিচয় করিয়ে দিতে গিয়ে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের আগে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বুলেভার্ড রোডের অনেক সংস্কার করা হয়েছে। আজ সোমবারই কাশ্মীরে শুরু হতে যাচ্ছে এই সম্মেলন।
ছবির এই ভুল ধরেছে ভারতের অনলাইন পোর্টাল দ্য কুইন্ট ডটকম। ‘Jhautola Patuakhali’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি নেওয়া হয়েছে বলে গণমাধ্যমটির অনুসন্ধানে বের হয়। যিনি শেয়ার করেছেন, তাঁর নাম আকিব মির। প্রোফাইল ঘেঁটে তাঁকে বিজেপির সমর্থক বলেই মনে হয়। পোস্টে তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে; বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডাও বাদ পড়েননি।
গুগল ম্যাপে কাশ্মীরের বুলেভার্ড রোডটি শনাক্ত করেও টুইটারের ছবিটির সঙ্গে মিল পাওয়া যায়নি। ইউটিউবে বুলেভার্ড রোডের সাম্প্রতিক একটি ভিডিও পরীক্ষা করেও এর সঙ্গে ভাইরাল হওয়া ছবিটির কোনো মিল পাওয়া যায়নি।
এদিকে শ্রীনগরের বুলেভার্ড রোডে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ পুলিশ ফোর্সের টহলের একটি ছবি ১৮ মে প্রকাশ করে সিয়াসাত ডেইলি। এর সঙ্গেও ভাইরাল ছবিটির কোনো মিল ছিল না।
এবার জি-২০ সম্মেলন ডাল হ্রদের তীরে অবস্থিত কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (এসকেআইসিসি) অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের আগস্টে বিশেষ মর্যাদা বাতিলের পর এটি জম্মু ও কাশ্মীরে প্রথম কোনো বৈশ্বিক আয়োজন।
কুইন্ট ডটকম তাদের অনুসন্ধানের উপসংহার টানে এভাবে, জি-২০ সম্মেলনের আগে শ্রীনগরের ‘সংস্কার করা’ এক সড়ক হিসেবে ভুলক্রমে বাংলাদেশের একটি সড়কের ছবি দেওয়া হয়েছে।

‘কোন পথে বাংলাদেশ!? আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাচ্ছে, মানুষ কি করে এতো নিষ্ঠুর হয়!’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পোস্টে ভিডিওটিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার ফুটেজ বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
৯ জুলাই সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ‘Freedom Bangla News’ নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম ফটোকার্ডটি শেয়ার করা হয়। পরবর্তী সময়ে ‘Akash Ahamed’ নামের একটি ফেসবুক পেজ থেকে ৯ জুলাই রাত ৯টা ১ মিনিটে শেয়ার করা পোস্টটি সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচকে ‘ডাকাতি’ অভিহিত করার পর এবার রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো মিসরের কোচের বর্ণবাদবিরোধী ‘এক্স’ সংকেতকে সমর্থন করে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন—এ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ভিডিও ও ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিও ও ছবিতে দাবি করা হয়, কারাবন্দি ইমরান খান হাতকড়া পরা অবস্থায় সশরীরে আদালতে হাজির হয়েছেন।
৩ দিন আগে